বোবা গ্রুপের বিরূদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন



" Pilot batch 2021 - Official Group " নামক একটি তথাকথিত মেসেঞ্জার গ্রুপের বিরূদ্ধে শিক্ষার্থীরা একত্র হয়েছে । গ্রুপের এক মেম্বার থেকে জানা যায় যে, এই গ্রুপে কেউ কিছু জিজ্ঞাসা করলে কিংবা কোনো মেসেজ দিলে গ্রুপের এডমিন তাকে গ্রুপ থেকে ব্যান করে দিবে বলে হুমকি দেয় । এতে কিছু মেম্বার খেপে যায় তাদের ভাষ্যমতে কথা বলতে না দিলে গ্রুপ খোলার কারণ কি । যদি একমুখি তথ্য আদান প্রদান উদ্দেশ্য থাকে তাহলে তো ফেসবুক পেজের মাধ্যমেই কাজটা করা যায় ।

 

আমাদের অনুসন্ধানী টিম বিষয়টি পর্যবেক্ষণ করেছে । গ্রুপটি খোলার উদ্দেশ্য, যেহেতু শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে করোনা মহামারীর কারণে কোনো যোগাযোগ নেই তাই এই গ্রুপের মাধ্যমে যেনো ছাত্ররা শিক্ষকদের সাথে কথা বলতে পারে, স্কুলের খোজখবর নিতে পারে । কিন্তু বাস্তবক্ষেত্রে এরূপ দেখা যায় নি । এই গ্রুপে সকলকে হুমকী ধামকী দিয়ে রাখা হত । এখানে কেউ মেসেজ দিলে তাকে লম্বা নোটিশ দিয়ে দেয়া হতো । শিক্ষকমন্ডলি এখানে নিরব দর্শক হিসেবে কাজ করে । তারা কোনো মেসেজ সিনও করে না এমনকি ছাত্রদের করা প্রশ্নেরও সঠিক কোন সমাধান দিতে পারে না

 

ক্ষিপ্ত শিক্ষার্থীদের মন্তব্য 

সচেতন ছাত্ররা এর প্রতিবাদে গ্রুপ লীভ মারতেছে । প্রতিটি গ্রুপে এই গ্রুপের অত্যাচার নিয়ে সবাই আলোচনা করতেছে । হ্যাশটেগ লিভ Pilot batch 2021 - Official Group স্লোগানে রাজপথ রঞ্জিত । তবে এ ব্যাপারে শিক্ষকের পক্ষ থেকে কোনো ব্রিফিং দেয়া হয় নি ।


Comments